এক সময় তথ্যপ্রযুক্তির (আইসিটি) ব্যবসায়ী ছিলেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরির চেষ্টা করে বারবার ভাইভা দিয়েও ব্যর্থ হন। ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি পেতে একপর্যায়ে শুরু করেন আম ব্যবসা। সেই আমের ব্যবসায় ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর‘ভাইয়েরা’ বেশি হয়রানি করেছে বলে তিনি অভিযোগ করেছেন। আজ বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই অভিযোগ করেন তিনি।
তারেক রহমান লেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে f comerce এর কেমন দিনকাল যাচ্ছে। গত বছর কিছু বুস্ট করেছিলাম। ক্যাশ ইন ডেলিভারিতে জিরো অ্যাডভান্স নিচ্ছিলাম, তখন প্রচুর অর্ডার আসছিল। কিন্তু ১০ শতাংশের মতো ফেক অর্ডার আসছিল। নিলে নেবে, না নিলে ফোন রিসিভ করবে না এমন। পরবর্তীতে ৫০০ টাকা অ্যাডভান্স নেওয়ার প্রথা শুরু করলে অর্ডার কমে যায় কিন্তু লস বন্ধ হয়ে যায়। তারেক রহমান অভিযোগ করেন, বেশি হয়রানি করেছে জামায়াতের ভাইয়েরা ভুয়া অর্ডার করে। রাজনৈতিক বিরোধে টিকতে না পেরে ব্যবসায়িক ক্ষতি করতে উঠে পড়ে লাগে।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }