দৌলতপুর উপজেলা তাঁতী দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা তাঁতী দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দৌলতপুর উপজেলা তাঁতী দলের প্রধান কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্য সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপনের সঞ্চালনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সার্বিক পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক (দৌলতপুর উপজেলা সন্তান) রবিউল ইসলাম খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সহ সভাপতি আফিরুল বিশ্বাস, করিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দপ্তর সম্পাদক সাংবাদিক জিয়ারুল ইসলাম, সাংবাদিক আছানুল হক সহ উপজেলার ১৪ ইউনিয়নের নেতা কর্মী।

দোয়া মাহফিলে রবিউল ইসলাম খান, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন সম্পর্কে নেতা কর্মী দের অবহিত করেন এবং দেশ বাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }