# Chalanbillnews24.com

সত্যের সন্ধানে

- Site: https://chalanbillnews24.com/

## সিংড়ায় সারের ডিলারদের নিয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময়

- Link: https://chalanbillnews24.com/2026/10/24/singrayo-sarero-dilarodero-niye-upojela-prshasonero-motobinimoyo/
- Published: ২০২৬-১০-২৪T১৬:১৭:২৫+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়ায় উপজেলায় সারের ডিলারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।

## প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ যুবক

- Link: https://chalanbillnews24.com/2026/10/24/prdhanomontr%e0%a7%80ro-otirikt-pr%e0%a7%87sosocibero-ofiso-stafo-poricoye-prtarono%e0%a6%be-natore-gr%e0%a7%87pt%e0%a6%bero-1-jubok/
- Published: ২০২৬-১০-২৪T১৪:১৯:০৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সরকারি সুযোগ-সুবিধা এবং রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করতেন। সম্প্রতি বিএনপির দলীয় পদে পদায়নের ফরম পূরণের কথা বলেও অর্থ দাবি করেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিংড়ার বালুয়া বাসুয়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

## নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন

- Link: https://chalanbillnews24.com/2026/10/23/natorero-bonopa%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-fero-jatr%e0%a7%80bahi-dui-basero-mukhomukhi-songghorsh%e0%a7%87-nihoto-1-ahoto-ontto-25-jon/
- Published: ২০২৬-১০-২৩T১৯:০৮:১৮+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরোও ২৫ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিকে বড়াইগ্রাম উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম ও বড়াইগ্রাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এর আগে, গত ২০ অক্টোবর বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়। এ ঘটনায় ৩২ জন আহত হয়। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

## লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

- Link: https://chalanbillnews24.com/2026/10/22/lalopure-i%e0%a7%9f%e0%a6%bebasoho-sw%e0%a6%bemi-str%e0%a7%80-atok/
- Published: ২০২৬-১০-২২T১৮:২৮:০৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। &nbsp; বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরের দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। &nbsp; গ্রেপ্তাররা হলেন- উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)। &nbsp; লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। &nbsp; পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। &nbsp; লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

## ভোরের আলো ফোটার আগেই নাটোরের সড়কে ঝরলো ১৪ প্রাণ

- Link: https://chalanbillnews24.com/2026/10/20/vorero-alo-fotaro-agei-natorero-so%e0%a7%9cke-jhorolo-14-pr%e0%a6%beno/
- Published: ২০২৬-১০-২০T০৯:১২:৪০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে আরপি পরিবহনের একটি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর অংশে আটকে পড়া যাত্রী উদ্ধার কাজ করতে বেগ পেতে হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি। &nbsp;

## বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

- Link: https://chalanbillnews24.com/2026/10/17/ba%e0%a7%9c%e0%a6%bfro-simana-di%e0%a7%9f%e0%a7%87-dwndw-choto-cougr%e0%a6%beme-rast%e0%a6%be%e0%a7%9f-kantaro-dalo-fele-eko-poribaroke-oboruddh-rakharo-ovijog/
- Published: ২০২৬-১০-১৭T১৯:১৫:৪৪+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ নাটোরের সিংড়ায় আহমেদ আলী নামের স্থানীয় এক মসজিদের ইমামের বাড়ির রাস্তায় কাঁটার ডালপালা ফেলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী ট্রাক ড্রাইভার লুৎফর রহমান ও আনিছুর রহমানের বিরুদ্ধে। বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই ইমামের বাড়ির পশ্চিম পাশের মূল দরজার সামনে কাঁটার ডালপালা ফেলে চলাচল বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ ট্রাক ড্রাইভার লুৎফর রহমান। আর তার সহযোগিতায় ওই ইমামের বাড়ির দক্ষিণ পাশের জায়গাসহ তার লাগানো গাছপালা টিন-বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছেন অপর প্রতিপক্ষ আনিছুর রহমান। &nbsp; এদিকে বাড়ির উত্তর পাশের অপর দরজায় রাতে বাহিরে থেকে ছিটকনি আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। পরে তাদের চিৎকার চেঁচামেচি শুনে দরজার খুলে দেন মকলেছ আলী নামের এক প্রতিবেশী। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। &nbsp; শনিবার সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম খান পাড়ায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। এতে ওই পরিবারের আটজন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে এ বিষয়ে প্রতিপক্ষ ট্রাক ড্রাইভার লুৎফর রহমান ও আনিছুর রহমানের বলেন, ওই বাড়ির চারপাশে তাঁদের জায়গা তাই তারা বেড়া দিয়েছেন। তবে রাতে দরজার বাহিরে ছিটকনি লাগানোর বিষয়টি অস্বীকার করেন তারা। আর স্থানীয় গ্রাম প্রধানদের সিদ্ধান্ত বলেই তারা এই বেড়া দিয়েছেন বলে জানান। &nbsp; এদিকে ভুক্তভোগী ইমাম আহমেদ আলী বলেন, বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্বে তার বাড়ির মূল দরজার সামনে কাঁটার ডালপালা কেটে রাখা হয়েছে। আর একপাশে দখল করে টিনের বেড়া দিচ্ছেন প্রতিপক্ষের লোকজন। অপর পাশের দরজা রাতের আঁধারে বাহিরে থেকে আটকে রাখা হচ্ছে। কথা বলতে গেলেই হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি অবরুদ্ধ হয়ে পড়েছেন। &nbsp; ওই ইমামের মেয়ে আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবার কোন ছেলে সন্তান নেই। বাড়ির সবাই মেয়ে মানুষ। তার চার বছরের ছোট্ট শিশু কন্যা রোজা বাড়ির সামনের উঠানে খেলাধুলা করতো। সেই জায়গায় কাঁটার ডাল দেওয়া হয়েছে। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তিনি। &nbsp; সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছে, তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

## চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে প্রাণে বাঁচল ৫ বক, অবমুক্ত করলেন ইউএনও

- Link: https://chalanbillnews24.com/2026/10/15/colonobile-poribeshokorm%e0%a7%80dero-ovijane-pr%e0%a6%beno%e0%a7%87-bancolo-5-boko-obomukt-koroleno-iuenoo/
- Published: ২০২৬-১০-১৫T১৮:১৩:৩৮+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়া চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে শিকারিদের হাত থেকে উদ্ধার করা পাঁচটি বক অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সিংড়া উপজেলা পরিষদ চত্বরে বকগুলো অবমুক্ত ও পাখি ধরার ফাঁদ ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এর আগে চলনবিলের পারিল বিলে পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালান পরিবেশকর্মীরা। চলনবিল জীববৈচিত্র্য ফোরামের সভাপতি জুলহাজ কায়েমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পাঁচটি বক এবং পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ প্রকৃতি আন্দোলনের সভাপতি এমরান আলী রানা, সাংবাদিক ও পরিবেশকর্মী আবু জাফর সিদ্দিক, পরিবেশকর্মী মোতালেব হোসেন এবং বায়েজিদ ইসলাম জয় প্রমুখ।

## চুরি হওয়ার চার দিন পরে নাটোর থেকে জার্মানি সেই পর্যটকের ল্যাপটপ উদ্ধার

- Link: https://chalanbillnews24.com/2026/10/12/curi-hooyaro-caro-dino-pore-natoro-theke-jarm%e0%a6%beni-sei-porytokero-ly%e0%a6%bepotopo-uddh%e0%a6%ber/
- Published: ২০২৬-১০-১২T০৫:৫২:৫১+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়ার চার দিন পরে নাটোর শহর তলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের থেকে জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরা ও আরো জিনিসপত্র উদ্ধার হয়নি। রবিবার (১১ অক্টোবর) ১০টায় নাটোর সদর থানায় প্রেসবিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেন নাটোর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পুলিশ সুপার জানান, ৮ তারিখ ঘটনার দিন তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি পান। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যায়। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখে তার ছেলে অন্তরের সাথে কথা বলেন। সংবাদ মাধ্যেমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর ঘটনা যেনে বাবা অমল সাহা ছেলে অন্তরকে ঘটনা জানায়। পরে অন্তর আজ রাতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল কাপুড়িয়া পট্টি নুর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপটি উদ্ধারের ঘটনা সেই জার্মানি নাগরিক ক্রিল&#8217;কে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার। উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এক সময় সেই চোর যুবকটি কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। কয়েকদিন ধরে নানা জায়গায় খোঁজ করে অবশেষে নাটোর শহর তলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপ উদ্ধার করা হয়।

## ঘরবাড়ি নেই, পরিবার নেই, আব্দুল মজিদের হাসপাতালই আপন ঠিকানা

- Link: https://chalanbillnews24.com/2026/09/24/ghorobari-nei-poribaro-nei-abd%e0%a7%81lo-mojidero-hasopataloi-apono-thikana/
- Published: ২০২৬-০৯-২৪T১২:১৯:২৯+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

হাসপাতালের বেডই যেন তার ঘরবাড়ি। স্বজন বলতে কেউ নেই, নেই স্ত্রী-সন্তান, নেই বাবা-মাও। অসুস্থ শরীর নিয়ে বছরের পর বছর নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পড়ে আছেন প্রায় ৭৫ বছর বয়সী আব্দুল মজিদ। কখনো রোগীদের দেওয়া খাবার, কখনো নার্সদের মমতাই হয়ে ওঠে তার বেঁচে থাকার অবলম্বন। আপনজনহীন এই বৃদ্ধের জীবনের গল্প যেন হাসপাতালের দেয়ালে আটকে থাকা এক দীর্ঘশ্বাস। হাসপাতালের একটি বেড। সেখানেই শুয়ে আছেন বৃদ্ধ আব্দুল মজিদ। বয়সে ভারে নুয়ে পড়েছে শরীর। ঠিকমতো দাঁড়াতে কিংবা হাঁটতেও পারেন না। তবে হাসপাতালের এই বেডটি তার কাছে শুধু চিকিৎসার জায়গা নয় এটাই এখন তার ঘরবাড়ি। নাটোরের সিংড়া পৌর শহরের হাসপুকুরিয়া গ্রামের মৃত মেসের আলী সরদারের ছেলে আব্দুল মজিদ। জীবনের শুরুটাই ছিল স্বজন হারানোর বেদনায়। মাত্র তিন বছর বয়সে হারান বাবাকে। তার কয়েকবছর পরে হারিয়েছেন মাকেও। বয়স যখন প্রায় ২৫, তখন বিয়ে করেন নুরজাহান বেগমকে। কিন্তু অভাব-অনটনের সংসারে মাত্র দেড় বছর পরই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর আর সংসার করা হয়নি। সন্তানও নেই তার। জীবনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন মজিদ। সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৭৭ সালে এসএসসি এবং ১৯৭৯ সালে এইচএসসি পাস করেন তিনি। পরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসে চুক্তিভিত্তিক চাকরিও করেন। কিন্তু তিন বছর মেয়াদ শেষে সেই চাকরিও আর থাকেনি। এরপর জীবনের সঙ্গে শুরু হয় তার এক দীর্ঘ লড়াই। স্বজন হারিয়েছেন, হারিয়েছেন সংসার। এমনকি নিজের বসতভিটাটুকুও আর নেই তার। আব্দুল মজিদ বলেন, আমার যতটুকু বসতভিটা ছিল, মামারা সেটাও লিখে নিয়েছে। এখন আর কেউ আমার খোঁজ নেয় না। হাসপাতালই এখন আমার ঠিকানা। সরকার একটা বসবাসের ব্যবস্থা করে দিলে আর হাসপাতালে থাকতে হতো না। নিজের বলতে কেউ না থাকায় অসুস্থ হলেই ছুটে আসেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একবার, দু’বার নয় বছরের পর বছর ধরে হাসপাতালেই কাটছে তার দিন-রাত। এখানেই বেঁধেছে তার নিজের জন্য ছোট্ট সংসার, রয়েছে তার ব্যাক্তিগত ফ্যান, কাথা,কম্বল, বালিশ গ্যাস দেওয়ার জন্য রয়েছে নেবুলাইজার মেশিন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাই এখন তার পরিচিত মানুষ। কেউ কথা বলেন, কেউ খোঁজ নেন, আবার কেউ নিজের খাবার থেকেও ভাগ দেন এই নিঃস্ব বৃদ্ধকে। হাসপাতালে ভর্তি হওয়া রোগী ফাতেমা বেগম বলেন, যতবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে আসি, ততবারই দেখি আব্দুল মজিদ এখানেই আছে। বসতবাড়ি বা আপনজন থাকলে হয়তো এভাবে হাসপাতালে পড়ে থাকতে হতো না। তবে শুধু রোগীরাই নন হাসপাতালের নার্সদের কাছেও মজিদ যেন পরিবারের একজন। বছরের পর বছর একই হাসপাতালে থাকায় নার্স ও ডাক্তারদের সঙ্গে তৈরি হয়েছে তার এক অন্যরকম সম্পর্ক। চিকিৎসার পাশাপাশি খাবার কিংবা প্রয়োজনীয় জিনিসেরও খোঁজ রাখেন তারা। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার সখিনা খাতুন ও ইনচার্জ শরফুন্নেসা বলেন, উনি বহু বছর ধরে হাসপাতালে থাকেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে উনার খোঁজখবর ও চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। উনি অনেক বৃদ্ধ মানুষ, হাঁটতেও পারেন না। রাউন্ডে গেলে বলেন ছোট মাছ বা অন্য কোনো তরকারি হলে তৃপ্তি করে ভাত খেতে পারতেন। তাই মাঝে মাঝে আমরা বাড়ি থেকে উনার জন্য খাবার নিয়ে আসি। এতে আমাদেরও তৃপ্তি হয়। এভাবেই হাসপাতালের চিকিৎসক, নার্স আর ভর্তি রোগীদের মমতায় কোনোরকমে কেটে যাচ্ছে মজিদের জীবন। সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, আব্দুল মজিদ বছরের প্রায় ১১ মাস অসুস্থ থাকেন। উনাকে দেখার মতো কেউ নেই। ফলে উনি সারাবছরই হাসপাতালে থাকেন। আমরা বিষয়টি মানবিকভাবে দেখি। এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষও অবগত রয়েছে। এবিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, আব্দুল মজিদ চাইলে সরকারি সহায়তায় তার জন্য স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া যেতে পারে। তার বিষয়টি আমরা মানবিকভাবে দেখছি। তিনি যদি সরকারি সহায়তা নিতে চান, তাহলে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে তার জন্য সরকারি ব্যবস্থায় বসবাসের সুযোগ বা উপযুক্ত সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। জীবনের শেষ প্রান্তে এসে আব্দুল মজিদের চাওয়া খুব বেশি নয় একটু আশ্রয়, দু’বেলা খাবার আর আপনজনের মতো একটু মমতা। যে মানুষটি একসময় পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, সংসার করার স্বপ্ন দেখেছেন আজ সেই মানুষটির জীবনে নেই নিজের বলতে একটি ঘরও। হাসপাতালের বেডে শুয়ে তাই প্রতিদিন অপেক্ষা করেন মজিদ, হয়তো কোনো একদিন কেউ তাকে বলবে, “চলুন, এবার আপনার নিজের ঘরে যাই।

## সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

- Link: https://chalanbillnews24.com/2026/09/20/sobo-dhoronero-jw%e0%a6%belani-telero-damo-litare-20-taka-ba%e0%a7%9cl/
- Published: ২০২৬-০৯-২০T২২:৪৮:১৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এ দাম কার্যকর হবে। অর্থাৎ, আজ দিবাগত রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

## রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

- Link: https://chalanbillnews24.com/2026/09/20/rajoshahite-dengg%e0%a7%81-prtirodhe-socetonotamuloko-kormsuci-o-porishk%e0%a6%bero-poricchnnta-ovijan/
- Published: ২০২৬-০৯-২০T১৬:৫৮:১৯+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

ব্লাড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে অদ্য নগরীর শাহ মখদুম কলেজ হতে উদ্বোধন করা হয় মাসব্যাপি উক্ত কর্মসূচির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এধরণের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌ. জুনায়েদ আহমেদ, যুব ফোরামের সভাপতি রিয়াদ খান রাতুল ও সাধারণ সম্পাদক শ্রাবন্তী আক্তার সহ শীর্ষ নেতৃবৃন্দ, সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ, শাহ মখদুম কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার সুধীজন উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম কলেজ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। সংগঠনটি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।

## সিংড়ায় সুকাশ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম হোসেন কে  গ্রেফতার করেছে থানা পুলিশ

- Link: https://chalanbillnews24.com/2026/09/19/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-sukasho-iuni%e0%a7%9fno-juboligero-sovapoti-alomo-hoseno-ke-gr%e0%a7%87fotaro-koreche-thana-pulish/
- Published: ২০২৬-০৯-১৯T১১:৫২:৩৮+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় সুকাশ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ

## সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোভাযাত্রা

- Link: https://chalanbillnews24.com/2026/09/18/singrayo-ceyaromy%e0%a6%beno-pr%e0%a6%berth%e0%a7%80-sobujero-motorosaikelo-shovajatr%e0%a6%be/
- Published: ২০২৬-০৯-১৮T২০:৫২:০০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এর ধারাবাহিকতায় বিএনপির নেতা সালাউদ্দিন সবুজের নেতৃত্বে ও দলীয় সমর্থন পেতে মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা ৩নং ইটালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন সবুজ তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে অর্ধশতাধিক মোটরসাইক&#8217;সহ ইটালি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন। এ সময়ে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে স্লোগান দেন ও ভোটারদের থেকে দোয়াও সমর্থন কামনা করেন। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সবুজ বলেন, নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপি&#8217;র হাতকে শক্তিশালী করতে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ইটালি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষা আমি জনগণের পাশে আছি থাকবো। তিনি আরোও বলেন এই ইউনিয়নের তরুণ সমাজের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যদি দলীয় সমর্থন পাই তাহলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাব ইনশাআল্লাহ।

## চলনবিল নিউজ এ সংবাদ প্রচারের পরে সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন

- Link: https://chalanbillnews24.com/2026/09/14/colonobilo-niujo-e-songbado-prcarero-pore-singrayo-sr%e0%a7%8btijalero-kathamo-oposarono-korolo-prshason/
- Published: ২০২৬-০৯-১৪T১৮:৪৪:৫০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়ায় দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আত্রাই নদীতে মাছ শিকারের জন্য তৈরি করা তিনটি স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিনগরে দুইটি ও বিলদহর ভাটোপাড়া এলাকায় একটি। স্থানগুলোতে অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠামো অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আত্রাই নদীতে স্রোতিজাল বসিয়ে মাছ শিকারের জন্য বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল সচল রাখতে অবৈধভাবে স্থাপন করা স্রোতিজালের কাঠামো অপসারণ করা হয়েছে। নদীতে এ ধরনের অবৈধ কাঠামো স্থাপন করে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

## সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার

- Link: https://chalanbillnews24.com/2026/09/14/singrayo-20-bochorero-colacolero-rast%e0%a6%be-bondh-kore-itero-pr%e0%a6%beciro-oboruddh-7-poribar/
- Published: ২০২৬-০৯-১৪T১৭:১০:২১+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়ায় দীর্ঘ ২০ বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়াত আলী ও তার সন্তানদের বিরুদ্ধে। এতে সাতটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে বাধ্য হয়ে তারা বিকল্প একটি রাস্তা ব্যবহার করছেন। তবে ওই পথও রাত ৮টার পর বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগজ্ঞ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সাতটি পরিবার ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। সম্প্রতি আয়াত আলী ও তার সন্তানরা রাস্তার মুখে ইটের প্রাচীর নির্মাণ করে চলাচলের পথটি বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে। এতে সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সাতটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় জিহাদ আলী শেখের সহায়তায় বর্তমানে তারা একটি বিকল্প পথ ব্যবহার করছেন। তবে জিহাদ আলী মালামালের ব্যবসা করেন। ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার কারণে তিনি প্রতিদিন রাত ৮টার দিকে ওই পথের দরজা বন্ধ করে দেন। ফলে এরপর সাতটি পরিবারের সদস্যদের বাইরে যাওয়ার আর কোনো পথ থাকে না। জরুরি প্রয়োজনে তখন তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান বলেন, ২০১৮ সালে তিনি সেখানে স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করেন। ২০১৯ সালে মাপজোখের পর রাস্তা বাদ দিয়ে তার সীমানায় পাঁচ ফুট জায়গা পড়ে। মানবিক বিবেচনায় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য তিনি আয়াত আলীকে প্রায় দশমিক ৫৫ শতক জায়গা বিক্রি করে দেন। এরপরও প্রায় দেড় বছর আগে আয়াত আলী তার জায়গাসহ চলাচলের রাস্তার অংশ দখল করে বসতভিটা নির্মাণ করেন। বারবার নিষেধ করার পরও তা আমলে নেওয়া হয়নি। সর্বশেষ চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ করতে ইটের প্রাচীর নির্মাণের পাশাপাশি ইটের গাঁথনি দিয়ে দরজাও তৈরি করা হয়েছে। গত এক বছর ধরে তিনি বাড়ির দোতলার নির্মাণকাজ করতে পারছেন না। শ্রমিকদের হুমকি-ধমকি দেওয়া এবং ইট-পাটকেল ছোড়ার কারণে কেউ সেখানে কাজ করতে আগ্রহী হচ্ছে না। এ ঘটনায় তিনি সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেন। আরেক ভুক্তভোগী কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, আমার সন্তান নেই। কোনো গন্ডগোলও পছন্দ করি না। হজ করে এসেছি, নিরিবিলিতে থাকতে চাই। কিন্তু প্রতিবেশী আয়াত আলী আমাদের ওপর জুলুম করছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অভিযোগের বিষয়ে আয়াত আলী বলেন, তার বাড়ির সীমানায় তিন ফুট জায়গা রয়েছে। তবে চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে আইনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

## সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ

- Link: https://chalanbillnews24.com/2026/09/13/singraro-camari-iuniyone-nobino-prbino-oiky-porishodo-atmprkash/
- Published: ২০২৬-০৯-১৩T১৯:১৬:৪৮+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নবীন-প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ-২০২৬’ নামে ২৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি আত্মপ্রকাশ করেছে। এ অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছে। তারা চায় যেকোনো একজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চামারি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ পরিষদের আত্মপ্রকাশ ঘটে। আয়োজকরা জানান, নবীন-প্রবীণ নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই এ পরিষদ গঠনের মূল উদ্দেশ্য। ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মো. নূর ইসলামকে। আহ্বায়ক মো. আঃ রাজ্জাক সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শাহারুল ইসলাম ও মো. সানোয়ার উদ্দিন। সদস্য সচিব মো. জুবায়ের হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. রাকিবুল হাসান হাকিম এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. রবিউল করিম। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে চার নেতার নামও ঘোষণা করা হয়। তারা হলেন চামারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সরদার। তারা বলেন, চামারী ইউনিয়নকে কয়েকজন নেতা ভাগ করে নিয়ে সুবিধা আদায় করার চেষ্টা করছে। তারা শুধু নির্বাচনের সময় আমাদের ব্যবহার করে থাকে। সরকারের সকল সুযোগ-সুবিধা তারা ভোগ করে। আমরা চামারী ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন পাবেন, তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

## স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

- Link: https://chalanbillnews24.com/2026/09/13/sth%e0%a6%beniyo-sorokaro-nirb%e0%a6%becono-bigoto-jekono-somoyero-ceye-swcch-hobe-prtimontr%e0%a7%80-putul/
- Published: ২০২৬-০৯-১৩T১৪:০৬:৫৯+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে একটি স্বচ্ছ নির্বাচন হবে। যে নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকবেনা এবং আমরা চেষ্টা করবো যে স্থানীয় সরকার কার্যক্রম রয়েছে তা শতভাগ সক্রিয় করার জন্য। যোগ্য, ভালো ও শিক্ষিত- যারা ধ্বংস হওয়া স্থানীয় সরকারকে পুনরুজ্জীবিত করতে পারবে এ ধরনের মানুষ দিয়ে যাতে স্থানীয় সরকার নির্বাচন হয়। রবিবার দুপুর ১টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকারের জনগণের সরকার তা দেশের জনগণ জানে, বিশ্বাস করে এবং আস্থা অর্জন করতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। অনেক কিছু আছে যা জনগণের চাহিদার ভেতর রয়েছে যা আমরা পৌঁছাতে পারেনি। যার ভেতর অন্যতম গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তেলের সমস্যা। যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটিতে পতিত করা হয়েছে, আমাদের পরনির্ভরশীল করা হয়েছে এই তিনটি সেক্টরে যাতে অন্যের দিকে তাকিয়ে থাকি। এই সমস্যা গুলো আমরা বর্তমান সরকার এমনভাবে সমাধান করতে চাই, যাতে বাংলাদেশকে আর কারো উপর নির্ভরশীল হয়ে না থাকতে হয়। পুতুল বলেন, সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকু আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এমনকি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বারংবার এবং আমরা যখন যেখানে যাই দেশের সকল মানুষের কাছে দুঃখ প্রকাশ করি। আমাদের আন্তরিকতার ও প্রচেষ্টার কোন কমতি নেই, সকলের সহযোগিতা চাই। নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের ভেতরে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

## সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, আনসার সদস্যের হাতের টর্চ লাইটে চলছে চিকিৎসা

- Link: https://chalanbillnews24.com/2026/09/12/singrayo-bidy%e0%a7%81tero-ovabe-ondhkaro-hasopatalo-anosaro-sodosy%e0%a7%87ro-hatero-torc-laite-coloche-cikitsa/
- Published: ২০২৬-০৯-১২T২৩:১৯:৪৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যের হাতের টর্চ লাইটের চলছে চিকিৎসা সেবা। হাসপাতাল সূত্রে জানা গেছে শনিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ বিহীন রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে রোগীদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের সেবা সচল রাখতে জেনারেটর চালু রয়েছে। তবে রোগীদের অভিযোগ, জেনারেটরও ঠিকমতো চলছে না। ফলে বিদ্যুৎ না থাকায় হাসপাতালজুড়ে দুর্ভোগ আরও বেড়েছে। সিংড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, হাসপাতালের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল সকাল ৯টার আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তবে হাসপাতালের জেনারেটর চালু রয়েছে সেইটা কতক্ষণ চলবে বলা যাচ্ছে না।

## নাটোরের আত্রাই নদী দখলে ৮ বছর পর পুনরায় সৌতি জাল! পানিপ্রবাহে তৈরি হচ্ছে বাধা, হুমকিতে নৌ চলাচল

- Link: https://chalanbillnews24.com/2026/09/12/natorero-atr%e0%a6%bei-nodi-dokhole-8-bochoro-poro-punorayo-souti-jalo-paniprbahe-toiri-hocch%e0%a7%87-badha-humokite-nou-colacol/
- Published: ২০২৬-০৯-১২T১৮:১১:১০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ভাটোপাড়া ও কলম ইউনিয়নের কালিনগর এলাকায় দীর্ঘ ৮ বছর পরে নদীর বুকচিরে বসানো হয়েছে অবৈধ সৌতি। আত্রাই নদীতে সৌতির জন্য অবৈধভাবে বাঁধ তৈরি করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। নদীর পানিপ্রবাহের ওপর আড়াআড়িভাবে বাঁশ ও জাল স্থাপন করায় স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্রাই নদীর ওই অংশে বাঁশের কাঠামো তৈরি করে দীর্ঘ সৌতি জাল পাতা হয়েছে। এতে নদীর একটি বড় অংশে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে। নৌযান চলাচলের সময় এসব বাঁশ ও জাল এড়িয়ে যেতে হচ্ছে। ফলে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম বলেন, নদীর ওপর এভাবে বাঁশ ও জাল দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় পানির স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে। এই নদীতে ২০১৮ সালের পরে প্রায় বছর পরে অবৈধভাবে সৌতি জাল ফেলা হয়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহে এর প্রভাব পড়লে নদীর তীর ভাঙনের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নির্বিচারে মাছ ধরার কারণে নদীর মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আত্রাই নদীটি এলাকার মানুষের নৌ যোগাযোগ, জেলে পাড়ার জেলেদের মাছ ধরা ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয়দের দাবি করে বলেন, নদীর ওপর স্থায়ী বা দীর্ঘস্থায়ী কোনো কাঠামো তৈরি করে নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রচলিত নিয়ম মেনে মাছ ধরার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, নদীতে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে নৌ চলাচল বন্ধ করা কোনোভাবেই কাম্য নয়। নৌ চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ বা প্রতিবন্ধকতামূলক সৌতি জাল অপসারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধ সৌদি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এপর্যন্ত এ উপজেলার ৫টি স্থানে বসানো অবৈধ সুতিজাল উচ্ছেদ করা হয়েছে। বাঁকি গুলোর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

## চামারী ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই

- Link: https://chalanbillnews24.com/2026/09/11/camari-iuniyone-gonosongjoge-ceyaromy%e0%a6%beno-podopr%e0%a6%berth%e0%a7%80-abd%e0%a7%81lo-hai/
- Published: ২০২৬-০৯-১১T২২:৪৮:৩৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন এবং উন্নয়ন ও সেবার মাধ্যমে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই শুক্রবার ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি শতাধিক মোটরসাইকেল, ভ্যানসহ কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগকালে আব্দুল হাই স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিলদহর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি আব্দুল হাই বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে চামারী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি আরও বলেন, এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন তার অন্যতম অগ্রাধিকার হবে। পাশাপাশি ইউনিয়নের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ারও অঙ্গীকার করেন। আব্দুল হাই আরো বলেন, এলাকার উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও তরুণদের দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগ ও পথসভায় তার সঙ্গে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মোটরসাইকেল ও ভ্যানের বহর নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগের ফলে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আব্দুল হাই আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন এবং একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত চামারী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

## সিংড়ায় সার ও ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

- Link: https://chalanbillnews24.com/2026/09/10/singrayo-saro-o-vokt%e0%a6%be-odhikaro-aine-dui-bybosayike-90-hajaro-taka-jorimana/
- Published: ২০২৬-০৯-১০T২৩:০৫:৪৯+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাজার ও বিয়াস চারমাথা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ ও সিংড়া থানা পুলিশের সদস্যরা। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, বিয়াস বাজারের ব্যবসায়ী রাসেলকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে, বিয়াস চারমাথা মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
