# নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন

- Link: https://chalanbillnews24.com/2026/10/23/natorero-bonopa%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-fero-jatr%e0%a7%80bahi-dui-basero-mukhomukhi-songghorsh%e0%a7%87-nihoto-1-ahoto-ontto-25-jon/
- Published: ২০২৬-১০-২৩T১৯:০৮:১৮+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরোও ২৫ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিকে বড়াইগ্রাম উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম ও বড়াইগ্রাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এর আগে, গত ২০ অক্টোবর বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়। এ ঘটনায় ৩২ জন আহত হয়। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
