# লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

- Link: https://chalanbillnews24.com/2026/10/22/lalopure-i%e0%a7%9f%e0%a6%bebasoho-sw%e0%a6%bemi-str%e0%a7%80-atok/
- Published: ২০২৬-১০-২২T১৮:২৮:০৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। &nbsp; বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরের দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। &nbsp; গ্রেপ্তাররা হলেন- উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)। &nbsp; লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। &nbsp; পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। &nbsp; লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
