# বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

- Link: https://chalanbillnews24.com/2026/10/17/ba%e0%a7%9c%e0%a6%bfro-simana-di%e0%a7%9f%e0%a7%87-dwndw-choto-cougr%e0%a6%beme-rast%e0%a6%be%e0%a7%9f-kantaro-dalo-fele-eko-poribaroke-oboruddh-rakharo-ovijog/
- Published: ২০২৬-১০-১৭T১৯:১৫:৪৪+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ নাটোরের সিংড়ায় আহমেদ আলী নামের স্থানীয় এক মসজিদের ইমামের বাড়ির রাস্তায় কাঁটার ডালপালা ফেলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী ট্রাক ড্রাইভার লুৎফর রহমান ও আনিছুর রহমানের বিরুদ্ধে। বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই ইমামের বাড়ির পশ্চিম পাশের মূল দরজার সামনে কাঁটার ডালপালা ফেলে চলাচল বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ ট্রাক ড্রাইভার লুৎফর রহমান। আর তার সহযোগিতায় ওই ইমামের বাড়ির দক্ষিণ পাশের জায়গাসহ তার লাগানো গাছপালা টিন-বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছেন অপর প্রতিপক্ষ আনিছুর রহমান। &nbsp; এদিকে বাড়ির উত্তর পাশের অপর দরজায় রাতে বাহিরে থেকে ছিটকনি আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। পরে তাদের চিৎকার চেঁচামেচি শুনে দরজার খুলে দেন মকলেছ আলী নামের এক প্রতিবেশী। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। &nbsp; শনিবার সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম খান পাড়ায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। এতে ওই পরিবারের আটজন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে এ বিষয়ে প্রতিপক্ষ ট্রাক ড্রাইভার লুৎফর রহমান ও আনিছুর রহমানের বলেন, ওই বাড়ির চারপাশে তাঁদের জায়গা তাই তারা বেড়া দিয়েছেন। তবে রাতে দরজার বাহিরে ছিটকনি লাগানোর বিষয়টি অস্বীকার করেন তারা। আর স্থানীয় গ্রাম প্রধানদের সিদ্ধান্ত বলেই তারা এই বেড়া দিয়েছেন বলে জানান। &nbsp; এদিকে ভুক্তভোগী ইমাম আহমেদ আলী বলেন, বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্বে তার বাড়ির মূল দরজার সামনে কাঁটার ডালপালা কেটে রাখা হয়েছে। আর একপাশে দখল করে টিনের বেড়া দিচ্ছেন প্রতিপক্ষের লোকজন। অপর পাশের দরজা রাতের আঁধারে বাহিরে থেকে আটকে রাখা হচ্ছে। কথা বলতে গেলেই হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি অবরুদ্ধ হয়ে পড়েছেন। &nbsp; ওই ইমামের মেয়ে আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবার কোন ছেলে সন্তান নেই। বাড়ির সবাই মেয়ে মানুষ। তার চার বছরের ছোট্ট শিশু কন্যা রোজা বাড়ির সামনের উঠানে খেলাধুলা করতো। সেই জায়গায় কাঁটার ডাল দেওয়া হয়েছে। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তিনি। &nbsp; সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছে, তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
