# সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

- Link: https://chalanbillnews24.com/2026/08/18/singrayo-tr%e0%a6%befiko-aino-omany-korayo-4-jonoke-jorimana/
- Published: ২০২৬-০৮-১৮T১৪:৪৭:১৭+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড ও চলনবিল গেট এলাকায় পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
