# সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

- Link: https://chalanbillnews24.com/2026/06/08/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-a%e0%a7%9c%e0%a6%bei-lakho-takaro-nishiddh-ca%e0%a7%9fna-du%e0%a7%9f%e0%a6%beri-jalo-dhwngs/
- Published: ২০২৬-০৬-০৮T১৮:৩৩:২০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস &nbsp; নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। &nbsp; সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পরে তা পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। &nbsp; এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন। &nbsp; সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতেই কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
