# শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

- Link: https://chalanbillnews24.com/2026/06/08/shohido-rashtrpoti-ji%e0%a7%9f%e0%a6%beuro-rohomanero-shahadatobarsh%e0%a6%bfkite-sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-bo%e0%a7%83kkhropono-kormsuci/
- Published: ২০২৬-০৬-০৮T২০:৪০:০০+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি &nbsp; সিংড়া (নাটোর) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ইটালি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। &nbsp; সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার বিনগ্রাম হাটখোলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য এবং ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমানের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। &nbsp; এসময় নেতাকর্মীরা কাঠাল, আম, নিম, জলপাই ও বরইসহ বিভিন্ন প্রজাতির মোট ৪৫টি গাছের চারা রোপণ ও বিতরণ করেন। &nbsp; কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা নিমগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছি। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নেও এটি সহায়ক ভূমিকা রাখবে। &nbsp; এসময় উপস্থিত ছিলেন, ইটালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলালুর রহমান বেলাল, প্রচার সম্পাদক বাচ্চু আহমেদ আকাশ, উপজেলা ছাত্রদল নেতা আলভি আহমেদ আলিফ, আতিকুল রহমান, সজিব আহমেদ সাকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
