# নাটোরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

- Link: https://chalanbillnews24.com/2026/06/04/natore-mathe-goru-anote-gi%e0%a7%9f%e0%a7%87-bojrpate-juboko-nihot/
- Published: ২০২৬-০৬-০৪T২১:২২:২২+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত &nbsp; নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । &nbsp; বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মধু বড় বারইহাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। &nbsp; স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে সিধাখালি মাঠে যান মধু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। &nbsp; সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। &nbsp; (ছবি সংগৃহীত)
