# সিংড়া মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Link: https://chalanbillnews24.com/2026/06/02/sing%e0%a7%9c%e0%a6%be-modelo-pr%e0%a7%87sokl%e0%a6%bebero-ido-punorm%e0%a6%bfloni-o-alocona-sova-onushth%e0%a6%bft/
- Published: ২০২৬-০৬-০২T১৭:১৯:৩৫+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়া মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত &nbsp; সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। &nbsp; মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় সিংড়া মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। &nbsp; সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বাকীবিল্লাহ রশীদী, সহ-সভাপতি সুজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত ও রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক রানা মাসুদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক পিকে শাকিলসহ অন্যান্য সদস্যরা। &nbsp; আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ ও অসহায় ব্যক্তিদের সেবায় এগিয়ে আসা, সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। &nbsp; সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
