# সিংড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা

- Link: https://chalanbillnews24.com/2026/06/02/sing%e0%a7%9c%e0%a6%be-basosty%e0%a6%bend%e0%a7%87-otirikt-va%e0%a7%9c%e0%a6%be-ada%e0%a7%9f-ga%e0%a7%9c%e0%a6%bf-malikoke-5-hajaro-taka-jorimana/
- Published: ২০২৬-০৬-০২T১৫:০৮:২৬+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা &nbsp; নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্ধারিত ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় সিংড়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। &nbsp; মঙ্গলবার (২ জুন ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। &nbsp; অভিযানে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে এবং বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। &nbsp; অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
