# সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

- Link: https://chalanbillnews24.com/2026/06/01/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-tr%e0%a6%beko-capa%e0%a7%9f-motorosaikelero-2-arohi-nihot/
- Published: ২০২৬-০৬-০১T১০:০৪:৩৫+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত &nbsp; নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহি নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর একজন। আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে নাটোর &#8211; বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। &nbsp; ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহি সিংড়া যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রীজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম। &nbsp; পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।
