# সিংড়ায় এমপি আনু’র হস্তক্ষেপে বন্ধ হলো আবাদি জমিতে পুকুর খনন

- Link: https://chalanbillnews24.com/2026/05/31/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-emopi-anuro-hostkkh%e0%a7%87pe-bondh-holo-abadi-jomite-pukuro-khonon/
- Published: ২০২৬-০৫-৩১T১৬:৩১:৫৪+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় এমপি আনু&#8217;র হস্তক্ষেপে বন্ধ হলো আবাদি জমিতে পুকুর খনন &nbsp; চলনবিল নিউজ২৪ এ প্রকাশিত সংবাদটি নজরে আসলে নাটোর -৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি&#8217;র নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আবাদী জমিতে পুকুর খনন বন্ধ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। &nbsp; রবিবার (৩১ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে পুন্ডরী গ্রামে আবাদী জমি খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। &nbsp; জানা যায়, অবৈধ ভাবে পুকুর খনন করছিলো ওই গ্রামের আরিফুল ইসলাম ও বলিবাড়ি গ্রামের আলী হাসান নামে ব্যক্তি।
