# আবারো বাড়লো অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

- Link: https://chalanbillnews24.com/2026/05/31/abaro-barolo-okoteno-petrlo-o-kerosinero-damo-litare-ba%e0%a7%9clo-5-taka/
- Published: ২০২৬-০৫-৩১T২২:৫৪:৪৯+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। &nbsp; দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। &nbsp; &nbsp; আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। &nbsp; এর আগে দেশের বাজারে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। &nbsp;
