# সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন

- Link: https://chalanbillnews24.com/2026/05/19/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-tino-dinoby%e0%a6%bepi-vumi-seba-melaro-born%e0%a6%bedhy-a%e0%a7%9f%e0%a7%8bjon/
- Published: ২০২৬-০৫-১৯T১৯:৩২:০৬+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন নাটোরের সিংড়া উপজেলায় ভূমি সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় সিংড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা সাব- রেজিস্ট্রার আসিফ নেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আতিকুল রহমান, নাজির কাম ক্যাশিয়ার মিতা রানী, সাইরাত সহকারী আবুল বাশার&#8217;সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা। মেলা প্রাঙ্গণে ভূমি সেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি বিভিন্ন সেবামূলক স্টল পরিদর্শন করা হয়, যেখানে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
