# সিংড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ছোট চৌগ্রামে এলাকাবাসীর সাথে ওসির মতবিনিময়

- Link: https://chalanbillnews24.com/2026/04/20/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-aino-sho%e0%a7%83ngkhla-poristh%e0%a6%bfti-unntiro-lokkhy%e0%a7%87-choto-cougr%e0%a6%beme-elakabasiro-sathe-osiro-motobinimo%e0%a7%9f/
- Published: ২০২৬-০৪-২০T২০:১৮:৫৫+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ছোট চৌগ্রামে এলাকাবাসীর সাথে ওসির মতবিনিময় নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ছোট চৌগ্রাম বাজারে এলাকাবাসীর সাথে মতবিনিময় করছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, ছোট চৌগ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাবাতুল ইসলাম ও এলাকার জনসাধারণ।
