# ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি

- Link: https://chalanbillnews24.com/2026/04/19/dako-o-telijogajogo-bivagero-notuno-socibo-bilokiso-jahano-rimi/
- Published: ২০২৬-০৪-১৯T১২:৫৩:৫৬+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর নিকট যোগদানপত্র দাখিল করেন তিনি। এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্বে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।
