# নাটোরে পুলিশের সামনেই পাম্পে গ্রাহকদের পিটিয়ে জখমের অভিযোগ

- Link: https://chalanbillnews24.com/2026/04/18/natore-pulishero-samonei-pamp%e0%a7%87-gr%e0%a6%behokodero-piti%e0%a7%9f%e0%a7%87-jokhomero-ovijog/
- Published: ২০২৬-০৪-১৮T২৩:২৭:১৩+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নাটোরে পুলিশের সামনেই পাম্পে গ্রাহকদের পিটিয়ে জখমের অভিযোগ &nbsp; নাটোরে বাকবিতণ্ডার একপর্যায়ে গ্রাহকদের ওপর হামলা চালিয়েছে পাম্প কর্মীরা। এতে দুইজন গ্রাহক আহত হন। &nbsp; শনিবার বিকেলে শহরের বড় হরিশপুর এলাকার মেসার্স রহিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পাম্পটিতে ফুয়েলকার্ড যাচাই সাপেক্ষে গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল চালক তেলের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল ৫টায় তেল সরবরাহের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও তখনও লাইনে অনেক গ্রাহক অপেক্ষায় ছিলেন। পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল দেওয়া বন্ধের ঘোষণা দিলে উপস্থিত বাইকাররা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে গ্রাহকদের সাথে পাম্প কর্মীদের কথাকাটাকাটি শুরু হয়। পরে পাম্পকর্মীর পাম্পে থাকা বাস ট্রাকের চালক ও হেলপারদের সাথে নিয়ে পুলিশের সামনেই গ্রাহকদের ওপর হামলা চালায়। তাদের মারপিটে দুইজন গ্রাহক আহত হন। এঘটনায় আহত দুই গ্রাহকের পরিচয় জানা যায়নি।
