# সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৪০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

- Link: https://chalanbillnews24.com/2026/04/07/sing%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-krishi-prno%e0%a7%8bdona-kormsuciro-aota%e0%a7%9f-440-jono-krishoko-pelo-binamuly%e0%a7%87-bijo-o-sar/
- Published: ২০২৬-০৪-০৭T১৬:০০:৪৪+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ &nbsp; নাটোরের সিংড়া উপজেলার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। &nbsp; মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। &nbsp; এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার নবাগত ওসি রফিকুল ইসলাম প্রমুখ। &nbsp; সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, প্রণোদনা কর্মসূচীর আওতায় এক বিঘা করে জমি চাষের জন্য ২৪০ জন কৃষক পাটের এক কেজি করে বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষক মুগ ডালের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষক এক কেজি করে তিলের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার পাচ্ছেন।
