# নলডাঙ্গায় প্রসাশনের অভিযান ২ জন আটক- এক লক্ষ টাকা জরিমানা

- Link: https://chalanbillnews24.com/2026/04/07/nolodangg%e0%a6%be%e0%a7%9f-prsashonero-ovijano-2-jono-atoko-eko-lokkh-taka-jorimana/
- Published: ২০২৬-০৪-০৭T১৩:০৯:০৫+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

নলডাঙ্গায় প্রসাশনের অভিযান ২ জন আটক- এক লক্ষ টাকা জরিমানা নাটোরের নলডাঙ্গায় অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির সময়,ট্রাক্টর জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে,ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার খাজুরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন। আটককৃতরা হলেন,খাজুরার চাঁনপুরের মোঃ মোফাজ্জুলের ছেলে মোঃ ইয়াদুল ও গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে মোঃ আজাদুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়।
