# হঠাৎ আজহারীকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

- Link: https://chalanbillnews24.com/2026/04/01/hothat-ajoharike-ostr%e0%a7%87li%e0%a7%9f%e0%a6%be-ty%e0%a6%begero-nird%e0%a7%87sh/
- Published: ২০২৬-০৪-০১T১২:৪৩:৫৯+০৬:০০
- Author: চলনবিল নিউজ২৪ ডেস্ক

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেওয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি মেইল। মিজানুর রহমান আজহারীর ঘটনাটি সর্বপ্রথম ডেইলি মেইল প্রকাশ করেছে। যার অনলাইনে ১০ মিলিয়ন অনুসারী রয়েছে এবং যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দিয়ে থাকেন। বাংলাদেশি এই বক্তা তার &#8216;বিশ্বাসের উত্তরাধিকার&#8217; সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করছিলেন, যার মধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাত্রাবিরতি ছিল। জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) আজহারীর ভিসা বাতিল করা হয়। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। এদিকে, আজহারি হিটলারকে ইহুদিদের জন্য &#8216;ঐশ্বরিক শাস্তি&#8217; হিসেবে বর্ণনা করেছেন। ঘোষণা করেছেন যে &#8216;ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী&#8217; এবং তাদেরকে &#8216;বিষাক্ত কলঙ্ক&#8217; বলে অভিহিত করেছেন। তিনি আরও দাবি করেন যে, এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে, তারাই এই রোগটি আবিষ্কার করেছে। এদিকে, লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।
